রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে র‍্যাবের ওপর হামলার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ৩ মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে

বৃহস্পতিবার (২৬ মে) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, গতকাল র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ১৩ জনকে মিরসরাইয়ের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় তিনটি মামলা করার প্রক্রিয়া চলছে।

বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বাজারে র‍্যাবের ওপর হামলার ঘটনা ঘটে।

এতে র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেছিলেন, সাদা পোশাকে র‍্যাবের একটি দল তথ্য সংগ্রহের কাজে মিরসরাই গিয়েছিল। তাদের ওপর সংঘবদ্ধ একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, হামলার ঘটনায় আমাদের দুই সদস্য আহত হয়েছেন। পরে র‍্যাব ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য আহতদের ফেনীর ভাষা শহিদ সালাম স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

ওই দিন রাত সাড়ে ১২টার দিকে র‍্যাবের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, র‍্যাবের একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য চট্টগ্রামের বারইয়ারহাট এলাকায় যায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পরিকল্পিতভাবে ডাকাত ডাকাত বলে চিৎকার করে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...