মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাটহাজারীতে যুবলীগের সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে গত এক সপ্তাহ ধরে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো হাটহাজারী। যুবলীগের নেতৃত্বে আসার আগ্রহী নেতা-কর্মীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে হাটহাজারীর  বিভিন্ন সড়ক, আইল্যান্ড, ডিভাইডার ও গোল চত্বর সমূহ।

কেন্দ্র ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৯ মে  চট্টগ্রাম উত্তর জেলা  যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে হাটহাজারী পার্বতী স্কুল মাঠে। ইতি মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরীর কাজ।

সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলসহ দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে করেছে উত্তর জেলা যুবলীগ ও সহযোগী সংগঠনগুলো।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ মে) বিকালে হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারা। এসময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেষ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগসহ কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতারা হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করছেন।

এছাড়াও গত বুধবার (২৫মে) বিকালে সম্মেলন স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। এ সময় চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ ও যুবলীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেখা যায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আসন্ন সম্মেলন নিয়ে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায় নেতাকর্মীরা পছন্দের প্রার্থীর ছবি দিয়ে তৈরি করছেন ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদপ্রত্যাশীরা এসব প্রচারপত্রে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। একই অবস্থা চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের আসন্ন সম্মেলন নিয়েও। ধারাবাহিক সম্মেলন নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...