সোমবার, ১০ আগস্ট ২০২৬

উখিয়ায় ১৪ এপিবিএনের অভিযানে ১৭৯৮জন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রায় ১০ লাখ ইয়াবা ৩১ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা ক্যাম্পে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ১০ লাখ পিস ইয়াবা ও ৩১ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ১৭৯৮ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম।

১৪ এপিবিএনের অধিনায়ক আরও জানান, এপিবিএন ক্যাম্পে দ্বায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রথমে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নই সর্বপ্রথম পুরো রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়। পরবর্তীতে ১৬ এবং ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃংখলার দায়িত্বে নিয়োজিত হয়। এখনো উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ১৫ টি রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ৫ লক্ষ রোহিঙ্গাদের নিরাপত্তা দিয়ে আসছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রায় ১০ লক্ষ পিস ইয়াবা,৮৫০ ক্যান বিদেশি বিয়ার, ৪৮ কেজি গাঁজা, ৩১টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি,১৯টি কার্তুজ,৩টি ম্যাগজিন ,১ কেজি ২৫২ গ্রাম চোরাই স্বর্ণ, নগদ ৩৭ লক্ষ ৫৩ হাজার ১২০ বাংলাদেশী টাকা এবং ৩১ লক্ষ ৭৪ হাজার ৮০০ মিয়ানমার মুদ্রা কিয়াট উদ্ধার করেছে।এ সময় ১৭৯৮ রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। তারমধ্যে ৪২৫ জন মাদক ব্যবসায়ী, ১১৩ জন অবৈধ অস্ত্রধারী, দুষ্কৃতিকারী ২০৯ জন এবং ১০৫১ জনের বিরুদ্ধে মোবাইল কোর্ট দ্বারা শাস্তি প্রদান করেছে।

 

চাঞ্চল্যকর ARSPH নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ১৩ জন আসামিকে গ্রেফতার এবং ক্যাম্প ১৮ তে সংঘটিত সিক্স মার্ডারের সাথে জড়িত ২ জন আসামিকে ও গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন তথাকথিত আরসা কমান্ডার আবু আম্মার আতাউল্লাহ জুনুনির ভাই শাহ আলীকে ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ড্রোনের সাহায্যে গ্রেফতার করে বিশেষ প্রশংসা অর্জন করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উক্ত ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক পিপিএম আরও জানান “পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার কারণেই এই অর্জনগুলো করা সম্ভব হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় ভবিষ্যতেও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান আরো নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...