রবিবার, ৯ আগস্ট ২০২৬

খালেদাকে আবার কারাগারে পাঠানো যায় কিনা ভাবতে হবে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো যায় কি না, সে বিষয়টি এখন আবার ভাবতে হবে।তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে দুই বছর কারাগারের বাইরে মুক্ত জীবনযাপন করছেন।

এখন তারা যদি প্রধানমন্ত্রীর এই মহানুভবতা গ্রহণ করতে না পারে, জনগণের প্রত্যাশা অনুযায়ী তাকে আবার কারাগারে পাঠাতে যায় কি না, তা এখন ভাবতে হবে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী আয়োজন শেষে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সব মানুষের জন্য পদ্মা সেতু নির্মাণ করেছেন। যারা এটার বিরোধিতা করেছিল আজকে তাদের ক্ষমা চাওয়া উচিত। অথচ, আজকে তারা বিক্ষোভ করছে, খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার হত্যার অপচেষ্টা চালিয়েছে।

২১ আগস্টের গ্রেনেড হামলাই সেটির প্রমাণ। তার প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়ে যাচ্ছেন, সেটি এখন অনেকে প্রশ্ন করছেন যে, যারা মহানুভবতার মূল্য দিতে জানে না, তাদের প্রতিই মহানুভবতা কেন? ফলে সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন রাখছেন, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর বিষয়ে।

হাছান মাহমুদ বলেন, ‘অনেক সংগঠন উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক রিপোর্ট প্রকাশ করে। কিন্তু আপনারা খোঁজ নিলে জানবেন, বাংলাদেশে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করে, গণমাধ্যমের যেভাবে বিকাশ হয়েছে, সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকদের অনেক সংগঠন আছে যেগুলো নানা কারণে বিভক্ত হয়ে গেছে; কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিভক্ত হয়নি। আশা করি আগামী ৫০ বছর পরও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ ডিআরইউ নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...