বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নানা আয়োজনে কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল- সকালে কবির স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিনিধিদের পাঠানো খবর :

রাউজান প্রতিনিধি মোঃ রায়হান ইসলাম জানান :- জাতীয় কবির ১২৩তম জন্ম বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সকালে পৌরসভার হাজী পাড়ায় কবির স্মৃতি বিজরিত স্মৃতি স্তম্বে সংসদ সদস্যের পক্ষে ফুল দেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

এ সময় মেয়র পারভেজ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার সাম্যের বানী নিয়ে এসেছিলেন রাউজানে। সেই সময়কালের ধর্মান্ধ জনগোষ্ঠিকে জাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় বলিয়ান করে গেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, যুবলীগ নেতা আবু সালেক, মোহাম্মদ ইকবাল, নাছির উদ্দিন, ছাত্রলীগ নেতা আরমান সিকদার প্রমুখ।

কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত জানাই:- কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে( বিএসপিআই) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। সকালে ইনস্টিটিউটের সিভিল উড মিলনায়তনে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আব্দুল আলীর সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার । আলোচনা সভায় বিশ্বকবি ও জাতীয় কবি নজরুল ইসলামের জীবনী ও উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন পংকজ দাশ(ইনস্ট্রাক্টর নন-টেক বিভাগ) ও ইকবাল হায়দার(ইনস্ট্রাক্টর কম্পিউটার বিভাগ)। অনুষ্ঠানে সংগীত,রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুুরস্কার বিতরণে ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানগণ ও উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...