সোমবার, ১০ আগস্ট ২০২৬

বান্দরবানে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশনের উপপ‌রিচাল‌কের বিরু‌দ্ধে ধর্ষণ মামলা

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবা‌ন ইসলা‌মিক ফাউ‌ন্ডেশনের উপপ‌রিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহর (৩৯) বিরু‌দ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। জেলার সুয়াল‌ক এলাকার ইসলা‌মিক মিশনের একজন সেলাই প্রশিক্ষক‌কে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌লে এই মামলা দায়ের করেছেন।

সোমবার (২৩ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌লের বিচারক জেলা ও দায়রা জর্জ মোহাম্মদ সাইফুর রহমান মামলা‌টি আম‌লে নি‌য়ে বান্দরবান ট‌্যু‌রিস্ট পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে মামলা‌টি তদ‌ন্তের নি‌র্দেশ দেন।

মামলার বাদীপ‌ক্ষের আইনজী‌বী দিপঙ্কর দাশ গুপ্ত ব‌লেন, ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের উপপ‌রিচালকের বিরু‌দ্ধে ধর্ষণ মামলা ক‌রে‌ছেন এক ভুক্ত‌ভোগী নারী। বিচারক মামলা‌টি আম‌লে নি‌য়েছেন। তিনি ট‌্যু‌রিস্ট পু‌লি‌শকে মে‌ডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহসহ তদ‌ন্তের নি‌র্দেশ দি‌য়ে‌ছন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ২০১৪ সা‌লে বান্দরবান সুয়ালকের ইসলা‌মিক মিশ‌নের সেলাই প্রশিক্ষক পদে চাকরি শুরু করেন। ২০১৯ সালে নতুন ডিডি হিসেবে মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ যোগ দেওয়ার পরই তাকে পছন্দ করে প্রেমের প্রস্তাব দেন। ওই বছরের ৪ জুলাই বিকেল ৫টার দিকে তিনি বাদীকে ডেকে বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অফিসে তার শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর বাদী বিয়ের কথা বললেও তিনি নানা টালবাহান করে বিয়ে করেননি। তবে বিয়ে করবেন প্রতিশ্রুতি দিয়ে এ বছরের ১০ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় বাদীকে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে মীর নেয়ামত উল্লাহ বাদীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে প্রাণনাশেরও হুমকি দেন। পরে বাদী আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত নেয়ামত উল্লাহ অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। তবে অফিসে নিজের একটি শয়নকক্ষ থাকার তথ্য স্বীকার করেন। তার দাবি, সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তার মর্যাদাহানির জন্যই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তভার পাওয়া বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ওসি জাহাঙ্গীর আলম ব‌লেন, মামলাটির কথা শুনেছি। তবে মামলার কপি বা কোনো নথিপত্র এখনো হাতে পাইনি। সে কারণে বিস্তারিত বলতে পারছি না। তবে আদালত মামলা তদন্তের নির্দেশ দিয়ে থাকলে সেটি যথানিয়মেই তদন্ত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায়...

আরও পড়ুন

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...