রবিবার, ৯ আগস্ট ২০২৬

চলতি অর্থবছরে

চট্টগ্রাম কাস্টমসে ৫১ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কাস্টমস হাউজে ২০২১-২০২২ অর্থবছরে ৫১ হাজার ২৩৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন কাস্টমসের কমিশনার ফখরুল আলম। গত ২৪ মে পর্যন্ত এই রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ মে) চট্টগ্রাম কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম বন্দর দিয়ে কার নেট ডি প্যাসেজ (বিদেশি পর্যটক) সুবিধায় বিভিন্ন সময় আমদানি করা ১০৮টি গাড়ির নিলামের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কাস্টমস কমিশনার বলেন, গত অর্থবছরে রাজস্ব অর্জনের তুলনায় এবছর ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

কমিশনার ফখরুল আলম বলেন, চলতি অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬৫ হাজার ৪৩৫ কোটি। লক্ষ্যমাত্রা থেকে আমরা ১০ শতাংশ পিছিয়ে রয়েছি। যদিও অর্থবছর শেষ হতে আরো কিছুদিন বাকি। আশা করি এই সময়ের মধ্যেই এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

তিনি বলেন, গতবছর ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ছিল। সেই প্রবৃদ্ধির ওপর সরকার চলতি অর্থবছরের টার্গেট দিয়েছে। তারপরও ২৪ মে পর্যন্ত আমাদের প্রবৃদ্ধি আছে ২০ শতাংশ।

করোনাকালেও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভবিক রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও অনান্য অবস্থার পরিপ্রেক্ষিতেও রাজস্ব আদায় সচল আছে বলেও জানান কাস্টমস কমিশনার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...