মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে যুবলীগের সম্মেলন স্থান পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (২৪ মে) বিকালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেষ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগসহ কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতারা হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করছেন।

এর আগে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে সম্মেলনস্থল পরিদর্শন করেন নেতা কর্মীরা।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এস.এম.আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমসহ চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আসন্ন সম্মেলন নিয়ে গত কয়েক দিনে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে হাটহাজারীসহ বিভিন্ন এলাকা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদপ্রত্যাশীরা এসব প্রচারপত্রে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সম্মেলন নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত তারিখ অনুযায়ী ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগ, ২৯ মে উত্তর জেলা যুবলীগ এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...