কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষের ঘটনায় আহত কাভার্ডভ্যানের হেলপার রিয়াজের মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার ২৪ মে সকাল ৭ টায় কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে গুরুতর আহত রিয়াজকে চমেক হাসপাতালে আনার পর তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রিয়াজকে আনয়নকারী বাচ্চু জানান, ময়নামতি হাইওয়ে থানার সামনে ট্রাকের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় কাভার্ডভ্যানের হেলপার রিয়াজ গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত রিয়াজ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার বাসিন্দা।
