বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কাপ্তাইয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)প্রতিনিধিঃ

 “ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে ভূমি সেবা সপ্তাহ সমাপনী উপলক্ষে  র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ), (অতিরিক্ত দায়িত্ব) মুনতাসির জাহান।

১১৯ নং ভার্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমার সঞ্চালনায় এই সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

এস এম জসিম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা ঝর্না রানী দে, উপজেলা কানুনগো মোঃ সিরাজ – উদ- দ্দৌলা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী, ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, ১৩০ নং বারুদগোলা মৌজার হেডম্যান কালাচান তনচংগ্যা এবং রাইখালীর কার্বারী ইউসুফ তালুকদার আরো অন্যান্য কার্বারীবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,সমতলের চেয়ে পার্বত্য এলাকায় ভূমি ব্যবস্থাপনা ভিন্নতর।তারপরও উপজেলা ভূমি অফিসে এসে মানুষ সহজে ভূমি তথ্যসেবা পেতে পারে।দিন বদলাচ্ছে আর আর ভূমিসেবা প্রাপ্তিও সহজতর হচ্ছে।

মতবিনিময় শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা ভূমি অফিস হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...