বুধবার, ২৯ জুলাই ২০২৬

কোম্পানির শেয়ারের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, অভিযুক্ত আব্দুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজ কোম্পানীতে শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান এবং ০৯ টি মামলার আসামি মোহাম্মদ আব্দুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (২২ মে) রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম ও অন্যান্য কার্ড, বিদেশি ডানহিল সিগারেট, চেক বই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি, আইফোন ও এ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার আব্দুল হক হালিশহর থানার মজিবুল হকের ছেলে।

র‍্যাব জানায়, আবদুল হক ট্রিম ইন্ড্রাস্টিজ নামে ছোট একটি গার্মেন্টস এক্সোসরিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে দাবি করেছেন। তবে এ নামে কোনো প্রতিষ্ঠানের হদিস পাওয়া যায়নি।

সোমবার (২৩ মে) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, অভিযুক্ত প্রতারক আব্দুল হক বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে তার কোম্পানিতে চাকরি এবং শেয়ার দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেন। পরে তাদের কোম্পানির শেয়ারের টাকার লভ্যাংশ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করত। ভুক্তভোগী ব্যক্তিরা চেক নিয়ে ব্যাংকে গেলে দেখা যেত তার দেওয়া চেকের বিপরীতে অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এভাবে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

তিনি বলেন, ‘তাকে যেন ভুক্তভোগী ও আইনশৃঙ্খলা বাহিনী সহজে খুঁজে না পায় সেজন্য তিনি হালিশহরের নিজ বাড়িতে অবস্থান না করে চট্টগ্রাম শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও বন্ধুদের বাসায় অবস্থান করতেন। এছাড়া বিভিন্ন সময় মোহাম্মদ আব্দুল হক ঢাকার গুলশান ও বনানী এলাকার বিভিন্ন অভিজাত হোটেল ও বাসা ভাড়া নিয়ে অবস্থান করতেন। এছাড়া তিনি একাধিক মোবাইলে ঘন ঘন সিম পরিবর্তন করে ব্যবহার করতেন যাতে তার সঙ্গে কেউ সহজে যোগাযোগ করতে না পারে।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তাকে গ্রেপ্তারের লক্ষ্যে ব্যাপক নজরদারি অব্যাহত রাখে র‍্যাব। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের প্রধান ফটকের সামনের রাস্তা থেকে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম ও অন্যান্য কার্ড, বিদেশি ডানহিল সিগারেট, চেক বই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্রান্ডের হাতঘড়ি, আইফোন এবং অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে।

তিনি আরও বলেন, ‘আব্দুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে কোটি টাকা আত্মসাত করেছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী ঢাকা ও চট্টগ্রামে ১ কোটি ৩৫ লাখ টাকার ১৫টি চেক জাল-জালিয়াতির মামলা করেছেন। যার মধ্যে আসামির বিরুদ্ধে ৯টি মামলায় বিভিন্ন মেয়াদে তাকে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বাকি মামলাগুলো বিচারাধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...