শনিবার, ৮ আগস্ট ২০২৬

টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে প্রায় সাড়ে ১০ কোটি টাকার ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৩ মে) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টেকনাফের হ্নীলার দমদমিয়া বিওপির বিআরএম-১০ থেকে আনুমানিক ৬০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে কামালের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান করে।

তিনি জানান, রোববার (২২ মে) রাত সাড়ে ৩টার দিকে মানুষের পায়ের আওয়াজ বুঝতে পেরে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে।

এ সময় পাচারকারী দুজন বিজিবির উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের গহিনে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যায়। বিজিবি তাদের ধাওয়া করেও আটক করতে ব্যর্থ হয়। পরে টহল দল কেওড়া বাগানে তল্লাশি করে কালো পলিথিনের পোটলা দেখতে পায়। এর মধ্যে একটি পোটলায় মোড়ানো ৫ কোটি ২৮ লাখ টাকার ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

তিনি আরও জানান, অপরদিকে আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপে নাফ নদীর তীরে অবস্থান বিজিবির আরেকটি দল। এক পর্যায়ে দু-তিনজন কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী থেকে বেড়ি বাঁধের ওপরে উঠতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

চোরাকারবারিরা মাথায় থাকা বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...