যশোরের বেনাপোলে গুলিসহ বাবা ও ছেলেকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৩ মে) দুপুরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকালে বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, শাহাজামাল কালু (৫৫) ও তার ছেলে সোহেল (৩৫)।
সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, আজ সোমবার সকালে গোপন খবরে জানতে পারি কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে অস্ত্র এনে বাড়িতে মজুদ করেছে।
পরে বিজিবির একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
