শনিবার, ৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে শিক্ষার্থীকে বেত্রাঘাত: শিক্ষক গ্রেফতার

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি জামালপুর জেলার মেসকা ইউনিয়নের পূর্ব কলতাপাড়ার ৮নং ওয়ার্ডের মো. গোলাম রব্বানীর ছেলে। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী সালাম মার্কেটে ভাড়া থাকেন।

আজ (২২ মে) রোববার বিকেলে অভিযুক্ত শিক্ষক মো.সাইফ হোসেনের (২৬) বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন আহত শিক্ষার্থীর পিতা আবদুল বারেক।

এর আগে রবিবার দুপুরে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী সাইদুল হককে (১৫) শিক্ষক বেত দিয়ে মারধর করে। এতে আহত শিক্ষার্থী সাইদুল উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষককের বিচারের দাবিতে বিক্ষোভ করে সাইদুলের সহপাঠীরা। এসময় তারা বিদ্যালয়ের সামনে কানুনগোপাড়া ডিসি সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফররুখ আহমদ মিনহাজ জানান, অভিযুক্ত শিক্ষক সাইফ হোসেনের বিরুদ্ধে (২০১৩ সালের শিশু আইনের ৭০ তৎসহ ৩২৩, ৩২৫ পেনাল কোড ১৮৬০ ধারায়) মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা। মামলা রুজু হওয়ায় শিক্ষক সাইফকে গ্রেফতার করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় খন্ডকালীন শিক্ষক সাইফ হোসেনকে বহিস্কার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...