সাম্প্রতিক সময়ে ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান মাধ্যম চাক্তাই এলাকায় চাঁদাবাজির দৌরাত্ম্যে বেড়েছে। এর বিরূপ প্রভাব বেড়েছে ব্যবসায়ীদের উপর। চাঁদাবাজির কারণে ভোগ্যপণ্যের দামের উপর প্রভাব পড়েছে। এই জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ জনগন।
আজ রোববার বক্সিহাট ওয়ার্ড আওয়ামি লীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্ধরা বলেন, চাঁদাবাজিতে অতীষ্ঠ হয়ে পড়েছে চাক্তাই ব্যবসায়ী সমাজ। অভিযোগ রয়েছে, সরকারি দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে একটি অসাধু চক্র বেপরোয়াভাবে চাঁদাবাজি ও দখলবাজিতে মেতে উঠেছে। শুধু তাই নয় কর্ণফুলী সেতুর গোলচত্বর, কর্ণফুলী নদীর পাড়, চাক্তাই ও রাজাখালী খাল দখল করে চাঁদাবাজি এবং দখলবাজিতে মত্ত রয়েছে। এছাড়াও চাক্তাই এলাকায় মদ-জুয়ার আসর বসিয়েও চাঁদাবাজি করা হচ্ছে।
সরকারি দল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অখ্যাত ভূঁইফোড় সংগঠনের নামে চাঁদাবাজি বলে আসছে। এজন্য সরকার ও আওয়ামী লীগের সুনাম বিনষ্ট হচ্ছে। ব্যবসায়ী, শ্রমিক কর্মচারী ও সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি হচ্ছে। ব্যবসায়ী পাড়া ঢাকাই এলাকায় চাঁদাবাজি বন্ধের জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। একই সঙ্গে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
