চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২১ লাখ টাকার সাত হাজার পিস ইয়াবাসহ জামাল হোসেন (৩০) নামের দেশ ট্রাভেল বাসের এক সুপার ভাইজারকে আটক করেছে।
আজ (২২ মে) রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।
চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার ফোস নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া সড়ক ভবনের পাশে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি দেশ ট্রাভেল বাস ঢাকা মেট্রো ব-(১৪-৯৭৫৯) বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য মতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর কাটন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মুল্য ২১ লাখ টাকা বলে জানান পুলিশ। আটককৃত সুপার ভাইজার জামাল হোসেন (৩০) রাজশাহী জেলার গোদাগাড়ি থানা দেও পাড়া ইউনিয়নের মৃত এস্তাফ আলীর ছেলে।
এ বিষয় নিয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
