চকরিয়া উপজেলা ভুমি অফিস কর্তৃক আয়োজিত ” ভুমি সেবা সপ্তাহ ২০২২” উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ মে) সকাল ১০ টার সময় চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিস মিলায়তনে সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু।
প্রধান অতিথি জেপি দেওয়ান বলেন,”আপনার সেবা আপনি নিন,টাউট-দালালদের বাদ দিন”।তিনি আরো বলেন, ভূমি অফিসে সেবা গ্রহিতারা যাতে হয়রানির স্বীকার না হয় সে জন্য সংশ্লিষ্টদেরকে নজর দিতে হবে।টাউট- দালালদেরকে ভূমি অফিসে প্রবেশে নিষিদ্ধ করতে হবে তাহলে সেবা গ্রহীতারা খুব সহজে সেবা পেতে পারে।
এছাড়া ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
