বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ ও বার্ষিকী মোড়ক উন্মোচন

ছাত্রছাত্রীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে:পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদের দৈনন্দিন বিষয় গুলোর দিকে বিশেষ নজর দিতে হবে,তারা ঠিক ভাবে লেখাপড়া করছে কিনা,কার সাথে মেলামেশা করছে এসব দিকে অভিভাবকদের দৃষ্টি দিতে হবে এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

রবিবার (২২ মে )বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণ ও সৃষ্টিসুখ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলার অরুণ সারকী টাউন হলে আয়োজিত জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি”র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও “সৃষ্টিসুখ” নামে একটি বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের জেলা জজ মো.সাইফুল ইসলাম সিদ্দিকী,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,রাজিব কুমার বিশ্বাস,এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী।তিন পর্বের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রথম পর্বে মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।স্কুল এন্ড কলেজটির শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক জাহিদুল আলম সুমনের সঞ্চালনায় এই সময় সহকারী প্রধান শিক্ষক আব্দুল হকসহ অভিবাবক, ছাত্রছাত্রী,জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...