মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বিএনপির উপজেলা ও পৌরসভা কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

অনৈতিকভাবে ও অযোগ্য লোক দিয়ে সম্প্রতি ঘোষিত সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে পদ বঞ্চিত অপর সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের ব্যানারে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

প্রথমে একটি প্রতিবাদী মিছিল সাতকানিয়া সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।পরে উপজেলা পরিষদ গেইটের সামনে এক প্রতিবাদ সমাবেশ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, দক্ষিন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নওয়াব মিয়া। বিএনপি নেতা মিজানুর রহমান ও মো.হাসান আলীর সঞ্চালনায় সমাবেশে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এড.এরশাদুর রহমান রিটু, আবু তাহের বিএসসি, এস এম গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, নাজিম উদ্দীন আহমেদ,আকবর খান, আহমেদ কবির, ফেরদৌস সিকদার, ছৈয়দ নূর, মো. শফি সও., কমিশনার মো.সেলিম, আবুল হোসেন, আবদুল গফুর, হাছান আলী, সাজেদুল আলম মিন্টু, ইব্রাহিম মেম্বার, জাফর মেম্বার, ফরিদুল আলম, আবুল কাশেম, আবু সামা, যুবদল নেতা, জোনাইদুল হক মকসুদ, মো.ইদ্রিস, মো.মুছা, হাবিবুল ইসলাম, নুরুল আমিন, আবুল কাশেম, মো. আনোয়ার, নিজাম উদ্দীন বাদশা, মো. এরশাদ, মো. ফারুক মিয়া, আলী আকবর মো. মিনহাজ, মো. নাজিম, মো. এরশাদ প্রমুখ।

সভায় ঘোষিত পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক, নুরুল আনোয়ার মকসুদ, যুগ্ন আহবায়ক মমতাজ উদ্দিন চৌধুরী, সদস্য শরাফত আলী, সদস্য নুরুল আলম, সদস্য মো.কমরুউদ্দীন আবদুল্লাহ প্রতিবাদ সভাস্থলে এসে পদত্যাগের ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তৃণমূলের সাথে কোন সম্পর্ক নাই এমন অযোগ্য ব্যক্তিদের অনৈতিক সুবিধা নিয়ে এ কমিটিতে স্থান দিয়েছেন জেলার দুই শীর্ষ নেতা। অথচ দীর্ঘ দিন রাজনীতি করে যারা মামলা-মোকদ্দমায় জড়িয়েছে তাদের নাম কমিটিতে নাই।

বক্তারা আরও বলেন,অনৈতিক সুবিধা নিয়ে যারা কমিটির বৈধতা দিয়েছেন তাদের পদত্যাগের পাশাপাশি ঘোষিত কমিটি বাতিল করে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া, তৃণমূলের গ্রহণযোগ্য, ত্যাগী, সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি গঠন করার আহবান জানান তারা। অন্যথায়, সাতকানিয়া উপজেলা ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দের নিয়ে তাদের আন্দোলন চলমান থাকবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...