বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মিরসরাইয়ে প্রাইভেটকারে গরু চুরি করে পালানোর সময় দুর্ঘটনা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অভিনব কায়দায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুমড়ে মুছড়ে যায় গাড়িটি। অর্ধকোটি টাকা মূল্যের গাড়ি ও চোরাইকৃত গরু রেখেই পালিয়েছে চোর।

শুক্রবার (২০ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এলাকার লোকজন উদ্ধার করতে গেলে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। গাড়ির পেছনের সিটে ঢুকানো হয়েছে আস্ত একটা গরু।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুব আলম বলেন, রাতের কোনো এক সময় আশপাশের এলাকা থেকে গরুটি চুরি করে গাড়িতে তুলে চোর পালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বড়তাকিয়া বাজার এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়লে তাঁরা গরুসহ গাড়িটি ফেলে পালিয়ে যায়। গাড়িটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...