সোমবার, ১০ আগস্ট ২০২৬

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন,স্টাফ রিপোর্টার

আনোয়ারায় বিরোধী পক্ষের সীমানা প্রাচীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আব্দুল খালেক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) রাত ১টার দিকে উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নের ৮নং খুরুস্কুল গ্রামের সিকদার বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল খালেক স্থানীয় মৃত হাসান মুরাদের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম বলেন, আব্দুল খালেকের সঙ্গে প্রতিবেশী মঞ্জুরা বেগমের জায়গাজমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে । সর্বশেষ আগামী ২১ মে উভয়পক্ষের বিরোধ নিরসনে শালিসি বৈঠকের তারিখ ধার্য ছিলো। কিন্তু বৈঠকের আগেই গত ১৬ মে মন্জুরা বেগম বিরোধপূর্ণ জায়গায় সীমানা প্রাচীর তুলে দেয়। আর কেউ যাতে দেয়াল ভাঙতে না পারে সেজন্য দেয়ালে বৈদ্যুতিক সংযোগসহ তার লাগিয়ে দেওয়া হয়। ঘটনার দিন রাতে সিএনজি গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় দেয়ালে ঝুলে থাকা  তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুল খালেক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ বলেন, ভোর রাত ৩টার দিকে খুরুস্কুল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় এক যুবককে আনা হয়েছে। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

দায়িত্বরত আনোয়ারা থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...