বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সুনামগঞ্জে ক্ষেত থেকে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু, আহত ৮

নিজস্ব প্রতিবেদক

বাদাম তুলতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মে ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো আটজন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলে সুন্দরপাহাড়ি গ্রামের পাশে হাওর এলাকায় পানি বেড়ে চাষিদের বাদামখেত তলিয়ে যাচ্ছে। সকালে এসব খেতের বাদাম তুলতে যায় গ্রামের নারী, পুরুষ ও শিশুরা। বেলা সাড়ে ১১টায় ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই ওই তিন শিশু মারা যায়। এতে আহত হয়েছেন আরও আটজন।গ্রামের লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

মারা যাওয়া তিন শিশু হলো উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের আবদুল হালিমের মেয়ে তাওহিদা আক্তার (১১), ফয়জুর রহমানের মেয়ে রিপা বেগম (১২) ও আবদুল আজিজের ছেলে আমিরুল ইসলাম (১১)। তিনজনই শিক্ষার্থী। এর মধ্যে তাওহিদা সপ্তম, রিপা পঞ্চম ও আমিরুল ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

এ ঘটনায় গুরুতর আহতরা হলো আলীজা (৯), শেফা আক্তার (৭), সাফিয়া (৭) ও হবি রহমান (৪০)। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরপাহাড়ি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাদাঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান মিয়া বলেন, সকালে বৃষ্টি ছিল না। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। তখন এ হতাহতের ঘটনা ঘটে।

তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়েজ আহমদ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...