বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন উপকূল থেকে ৩৩ রোহিঙ্গা ও ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন , সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন্সের অদূরে গভীর সমুদ্রে ১টি দেশীয় নৌকা থেকে ৩৩ জন বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১শিশুসহ ১২ জন মহিলা ও ২০ জন পুরুষ রয়েছে। আটককৃত নাগরিকদের জাহাজে প্রাথমিকভাবে চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। পরে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তরের জন্য সেন্টমার্টিন্স কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৮ মে রাত ৮টায় পালিয়ে তারা ১টি বোটযোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। 

এছাড়া গতকাল রাতে সেন্টমার্টিন্সের অদূরে ছেড়া দ্বীপের নিকট অপর একটি বোট থেকে ১২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় ১০ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ শাহজালাল, ইলিয়াস, কালা মিয়া, মোঃ রফিক, মোঃ আব্দুর রহিম, রবিউল হাসান, মোঃ ইব্রাহীম, আঃ শুক্কুর, জসীম উদ্দিন ও রফিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...