সোমবার, ১০ আগস্ট ২০২৬

লামায় খাদ্য সংকট নিয়ে অনন্যা কল্যাণ সংগঠনের সংবাদ সম্মেলন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নে তিনটি পাহাড়ি পাড়ার জুমচাষের নবায়নযোগ্য বনাঞ্চল পুড়িয়ে দেওয়া ও পাড়াবাসীর খাদ্য সংকট নিয়ে অনন্যা কল্যান সংগঠন(এ.কে.এস) এর তদন্ত দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (১৯ মে )সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সহযোগিতায় জেলা সদরের কাপ অফ জয় রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা কল্যান সংগঠনের নির্বাহী পরিচালক মিস ডায়না প্রু, (OLHF ) এর প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মজুমদার,অনন্যা কল্যান সংগঠনের কর্মসূচি পরিচালক দীনেন্দ্র ত্রিপুরা,যোহন ত্রিপুরা,হেডম্যান লাংকম জয়চন্দ্র,কারবারি সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন , লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুঝিরিতে ম্রো এবং ত্রিপুরা জনগোষ্ঠীর ৩০০ থেকে ৩৫০ একর জুমচাষের জমি ও প্রাকৃতিক বন পুড়ে ছাই হয়েছে।

তারা অভিযোগ করেন আরো বলেন, গত ২৬ শে এপ্রিল কেটে ফেলা বনাঞ্চল লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুড়িয়ে দিয়েছে এবং বনাঞ্চলে আগুন দেয়ার কারনে স্থানীয় বসবাসকারী ম্রো ও ত্রিপুরাদের ফলজ বাগান, বাঁশ ঝাড়,ধানের ক্ষেত ও জুমের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে অনেক পাড়াবাসী খাদ্য সংকটের সম্মুখীন হয় যা বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়েছে।

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ৭ই মে লামা উপজেলা প্রশাসন,সামাজিক ও নাগরিক দায়িত্বশীল ব্যক্তিগণ খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন।বক্তারা বলেন , এভাবে খাদ্য সহায়তা নিয়ে আমরা চলতে চাই না আমরা এর সুষ্ঠু বিচার কামনা করছি।

সংবাদ সম্মেলনে সার্বিক পর্যবেক্ষণে তদন্ত দল সমস্যা নিষ্পত্তির লক্ষে বেশ কিছু জরুরি বিষয় তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সকলের সহায়তা কামনা করা হয়।সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত জুমচাষীদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...