বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বন্যহাতি হত্যার দায়ে পিতা-পুত্রের জেল

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতি হত্যার দায়ে পিতা-পুত্রকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ মে) এজাহারভুক্ত ওই আসামীরা আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের জন্য গেলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম।

তাঁরা হলেন উপজেলার জয়নগর এলাকার মৃত মাইবা আহম্মদের ছেলে মো. আবুল হাসেম ও তার ছেলে সাহাব উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা বন্যহাতি থেকে তাদের রোপণ করা কলা গাছ রক্ষায় বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে বিগত ২০১৯ সালের ১৯ নভেম্বর উপজেলার নারিশ্চা বনবিট আওতাধীন জয়নগর এলাকায়।পরে তাদের বৈদ্যুতিক ফাঁদের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮-১০ বছর বয়সী ১টি বন্যহাতি মারা যায়।বিষয়টি গোপন রাখতে মৃত হাতিটিকে মাটিতে পুঁতে ফেলেন তারা।

পরে তাদের বিরুদ্ধে হাতি হত্যার অভিযোগে মামলা দায়ের করেন বনবিভাগ।

দায়েরকৃত বন মামলা ১৫৮/২০১৯ এ আবুল হাসেমকে মামলার ১নং ও তার পুত্র সাহাব উদ্দিনকে ৩ নং আসামী করা হয়।

জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, “বনপ্রাণী হত্যার দায়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও ভবিষ্যতে এরকম কোনো অপরাধ যেনো কেউ করতে না পারে সেজন্য বন মামলার সুষ্ঠু বিচারের জন্য আমরা ওয়াকিবহাল রয়েছি”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...