বুধবার, ২৯ জুলাই ২০২৬

ছেলেকে আনতে গিয়ে লাশ হলেন মা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিক্সার সিমেন্ট ট্রাকের চাপায় মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আম্বিয়া প্রবাসী সন্তান জসীমকে আনতে যাচ্ছিলেন বিমানবন্দরে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি অংশের মুন তেলের পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, কুমিল্লা থেকে ঢাকায় যাবার উদ্দেশ্যে ছেড়ে এসে বালুয়াকান্দি এলাকায় মুন তেলের পাম্পের পার্কিং করে মাইক্রোবাসটি। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে একটি মিক্সার সিমেন্টের ট্রাক পার্কিং করা মাইক্রোবাসটিকে চাপা দেয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে দ্রুত চলে এসে আহতদের উদ্ধার করে।

আহতদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এসময় প্রবাসী জসীমের মা আম্বিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেলে পাঠনো হয়। আর বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গাড়ি দুটি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...