সোমবার, ১০ আগস্ট ২০২৬

চন্দনাইশে কলেজ শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে কলেজ শিক্ষার্থী জাহেদুল ইসলাম আউয়ালের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। 

এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরো পড়ুন: চন্দনাইশে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২

বিক্ষোভে অংশগ্রহনকারী নিহত জাহেদুলের স্বজনরা বলেন, কলেজ শিক্ষার্থী জাহেদুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এ কর্মসূচি পালন করছে বলে জানান তারা। পরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বস্ত করেন ।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৮ মে) রাতে উপজেলার জিহস ফকির পাড়া এলাকায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুল ইসলাম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয় । জাহিদুল ইসলাম আউয়াল ওই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র । সে গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...