বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বান্দরবানে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন বিআরটিএ কর্মকর্তা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান বিআর‌টিএ অ‌ফি‌সে অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে ভি‌ডিও ধারণ করার সময় সাংবা‌দি‌কের মোবাইল ফোন কে‌ড়ে নিলেন বিআর‌টিএ কর্মকর্তা মোটরযান প‌রিদর্শক মোহাম্মদ মামুনুর র‌শিদ। 

এসময় মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংবাদকর্মী নয়ন চক্রবর্তী। তিনি জা‌গো নিউজ বান্দরবান ‌জেলা প্রতি‌নি‌ধি হিসেবে কর্মরত রয়েছেন। 

বুধবার (১৮‌মে) সকাল সা‌ড়ে ১১টার সময় বিআর‌টিএ বান্দরবান সার্কেল অ‌ফি‌সে এ ঘটনা ঘ‌টে।

এ বিষয়ে সাংবাদিক নয়ন চক্রবর্তী জানায়, এক‌টি ড্রাই‌ভিং লাই‌সে‌ন্সের জন‌্য একজন ভুক্ত‌ভোগী‌কে ২বছর ধ‌রে হয়রা‌নি করছে এবং ই‌তিম‌ধ্যে তার কাছ থে‌কে বাড়‌তি ৩হাজার টাকাও নেওয়ার পর ও লাই‌সেন্স দেয়‌া হ‌চ্ছেনা।

এমন অ‌ভি‌যোগ পে‌য়ে বিআর‌টিএ এর অ‌ফি‌সে যাই। এসময় আমার মোবাইল‌টি হা‌তে নি‌লে বিআরটিএ এর কর্মকর্তা আমার মোবাইল‌টি কে‌ড়ে নি‌য়ে গুরুত্বপূর্ণ ভি‌ডিও ডি‌লেট ক‌রে দেয়।

তিনি আরো জানান, ওই কর্মকর্তা নি‌জে‌কে বাঁচা‌তে প‌রে পু‌লিশ‌কেও খবর দেয়।

‌ঘটনার বিষয়ে বিআরটিএ বান্দরবান সা‌র্কেলের মোটরযান প‌রিদর্শক মোহাম্মদ মামুনুর র‌শিদ সাথে কথা বললে তিনি চট্টগ্রাম নিউজ কে ব‌লেন , অ‌ফি‌সে এ‌সে প‌রিচয় না দি‌য়ে ভি‌ডিও ধারন করার কারণে তার মোবাইল কে‌ড়ে নেয়া হয়। তিনি পরিচয় দিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা হতো না। আর উনি যে অভিযোগের কথা বলছেন তা ২০১৯ সালের আমি তখন এখানের দায়িত্বেই ছিলাম না,আমি নতুন কর্মস্থলে যোগদান করেছি ৯ ডিসেম্বর ২০২১ সালে। একপর্যায়ে আমার উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তা‌কে থানায় আনা হয়।

এ বিষ‌য়ে বান্দরবান অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার অ‌শোক কুমার পাল ব‌লেন, বিআর‌টিএ এর কর্মকর্তা পু‌লিশ‌কে খবর দি‌লে নয়ন চক্রবর্তী না‌মের এক সংবাদকর্মীকে আনা হয়। কিন্তু তার মোবাই‌লে গুরুত্বপূর্ণ তেমন কোন ভি‌ডিও না পাওয়ায় তা‌কে ছে‌ড়ে দেয়া হ‌য়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...