শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কক্সবাজারে বেড়াতে যাওয়া তরুণীর মৃত্যু, দুই বন্ধু আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে বেড়াতে যাওয়া এক তরুণীর মৃত্যুর পর তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত মদপানে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৮ মে) দুপুর দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের নাম লাবণী আকতার (১৯)। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাসকারী বরগুনার মনির হোসেনের কন্যা।

এ ঘটনায় তার সঙ্গে বেড়াতে যাওয়া চার বন্ধুর মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- যাত্রাবাড়ী এলাকার কামরুল আলম (২০) ও রহমান নিলু (২১)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, চার বন্ধুসহ গত বুধবার (১১ মে) কক্সবাজার আসেন লাবনী আক্তার। এসে কলাতলীর বীচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন তারা।

সেখানে শনিবার (১৪ মে) অসুস্থ হয়ে পড়লে লাবণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার (১৬ মে) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, লাবণীর সঙ্গে আসা চারজনের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অতিরিক্ত মদ্যপানের কথা স্বীকার করেছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আশিকুল ইসলাম জানান, লাবণী অসুস্থ হওয়ার পর কোমাতে চলে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নিহতের শারীরিক লক্ষণ থেকে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে।

ইতোমধ্যে নিহত লাবণীর পিতাসহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আটক দুইজনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...