শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে ক্রিস্টাল মেথসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকার বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিং থেকে অভিযান চালিয়ে ১৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে বারটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম হ্নীলা হোয়াক্যং নয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. হামিদ হোসেন (২৮) ও রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউনিয়নের ছাদেক নগর গাবতল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো.ফারুক (৩৮)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে খাজা রোড বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিং এর সামনে পুকুর পাড় থেকে মো. হামিদ হোসেন ও মো. ফারুককে গ্রেফতার করা হয়।

হামিদের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও মো. ফারুকের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের দাম আনুমানিক ১৮ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস (ক্রিস্টাল মেথ) সংগ্রহ করেন। চট্টগ্রাম নগরে ও দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...