বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে কর কর্মকর্তা

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় রাজীব রানা মল্লিক (৪৩) নামে এক সহকারী কর কমিশনারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রাজীব রানা মল্লিক বাঁশখালী থানার গুনাগরি এলাকার মল্লিক বাড়ীর মৃত রঞ্জিত মল্লিক বাবুলের ছেলে।তিনি ঢাকা কর অঞ্চল-১৪ এর আয়কর বিভাগে সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত আছেন।

আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ জুলাই বাঁশখালী থানার গুনাগরি এলাকার মল্লিক বাড়ীর মৃত রঞ্জিত মল্লিক বাবুলের ছেলে রাজীব রানা মল্লিকের সঙ্গে রাউজানের মোহাম্মদপুর ইউনিয়নের মৃত রবীন্দ্র লাল মুহুরীর মেয়ে প্রিয়া মুহুরী মল্লিকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। প্রিয়া পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিয়ের কিছু পরই স্ত্রী জানতে পারেন স্বামী রাজীব মাদকাসক্ত। জরুরি প্রয়োজনের কথা বলে তিনি (রাজীব) স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা স্ত্রীর পক্ষে প্রদান করা সম্ভব নয় বলে জানালে রাজীব শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং বাড়ি থেকে বের করে দেন। পুনরায় গত ৪ মার্চ আবারও ৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করলে গত ৬ মার্চ আদালতে যৌতুক আইনে মামলা করেন স্ত্রী প্রিয়া মুহুরী।

বাদীর আইনজীবী শুভাশীষ শর্মা বলেন, স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির ঘটনায় আসামী রাজীব রানা মল্লিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ৬ মার্চ আদালতে যৌতুক দাবি করায় স্ত্রী প্রিয়া মুহুরী মল্লিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...