শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বাঁশখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী দুই সন্তানের মাকে (৩৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) বৈলছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বৈলছড়ি ইউপির ৩নং ওয়ার্ডের শফিক আহমেদের ছেলে মো. মোক্তার (৪০), একই এলাকার আব্দুল কুদ্দুস ফকিরের ছেলে মো. সরওয়ার (৩৫) ও ৪ নং ওয়ার্ডের ফরিদ আহমদের ছেলে নুরুল আলম (৩৫)।

মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ১৩ মে এক নারীকে বৈলছড়ী এলাকার বরকাটা পাহাড়ি এলাকায় নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগীর মা ৫ জনের নাম উল্লেখ করে সোমবার দিনগত রাত সাড়ে বারটার দিকে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও বলেন, শুক্রবার ঘটনা ঘটলেও ভুক্তভোগী নারী সোমবার পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী শুক্রবার (১৩ মে) বাঁশখালী কালীপুরের পূর্ব পালেকগ্রাম এলাকায় যায় মাহফিল শুনতে। সেখান থেকে বাড়ি ফেরার জন্য পূর্ব পরিচিত শহিদুল ইসলামের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন।

কিন্তু শহিদুল ভুক্তভোগী নারীকে ভিতরের রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে কালীপুর-বৈলছড়ীর বরকাটা এলাকার গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে শহিদুলসহ কয়েকজন তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সোমবার বাঁশখালী থানা পুলিশের কাছে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন ওই ভুক্তভোগী নারীর পরিবার। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...