সোমবার, ১০ আগস্ট ২০২৬

চকরিয়ায় ভুয়া ডাক্তার আটক , জরিমানা

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাইন উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। 

আজ সোমবার ১৬ মে সকালে উপজেলার পৌর বাস টার্মিনালস্থ চকরিয়া সিটি হাসপাতালে চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

আদালত সূত্রে জানান,আজ সোমবার সকালে চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালিয়ে ডাঃ মাইন উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন মানুষের সাথে প্রতারণার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

অপরদিকে চকরিয়া সিটি হাসপাতালের ডিএমডি বলেন, যাকে আটক করা হয়েছে তিনি সিটি হাসপাতালের নিয়োগপ্রাপ্ত কোন ডাক্তার নয়। পূর্বে হাসপাতালে চেম্বার করেন নি। এমন কি কোন প্রচারপত্রেও তার নাম ব্যবহৃত হয় নি।

ডা. ত্রিদিব রায় এবং ডা. অনন্যা সরকার প্রায় তিন বছর ধরে চকরিয়া সিটি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার যথাক্রমে A79307 ও A90869।

মূলত গত সপ্তাহে একজন নতুন ডাক্তার নিয়োগের জন্য চকরিয়া সিটি হাসপাতাল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন ডাক্তার সিভি জমা দেন। ডা. মাঈন উদ্দিন তাদেরই একজন।

ইতিপূর্বে তিনি চকরিয়ার অন্য কয়েকটি বেসরকারী হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত থাকার অভিজ্ঞতা বিবেচনায় ইন্টারভিউ বোর্ড তাকে শর্ট লিস্টেড করে এবং চিকিৎসক হিসেবে তার যাবতীয় সনদপত্র জমা দিতে বলা হয়।

তিনি সনদপত্র জমা দিতে এলে ম্যাজিস্ট্রেট তাকে আটক করেন। এবং তার সনদপত্র সমূহ ভুয়া বলে প্রমাণিত হওয়ায় তাকে জেল-জরিমানা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...