রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

আসামির দায়ের কোপে কবজি হারানো কনস্টেবলকে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবল জনি খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আজ রোববার (১৫ মে) বিকেল পাঁচটা ২০ মিনিটে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ দত্ত এ তথ্য জানান।

তিনি বলেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর দুইটা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।

আমি তার সঙ্গেই আছি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকরা তার হাতের অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন।

তবে কনস্টেবল জনি খানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি এসআই ভক্ত চন্দ দত্ত।

এর আগে আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ।

রোববার (১৫ মে) সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় মারামারি মামলার আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান।

তিনি বলেন, গত ২৪ মার্চ লালারখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কবির আহম্মদ।

সকালে কবিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযানে যায় লোহাগাড়া থানা পুলিশের একটি দল। বাড়িতে প্রবেশ করে কবিরকে ধরতে গেলেই কবির কনস্টেবল জনি খানের বাম হাতে ধারালো দা দিয়ে কোপ মারে। এতে জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

মো. শিবলী নোমান বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...