শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সল্টগোলায় ১৩৩ টাকার তেল ২০০ টাকায় বিক্রি: জরিমানা

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৭ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় মেসার্স আসহাব বাণিজ্যালয় নামে একটি দোকানে ছয় হাজার একশত বিশ লিটার ভোজ্যতেল মজুদ করে বেশি দামে বিক্রি করায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যখন দামে কম ছিল, তখন পামওয়েল ও সয়াবিন তেল কিনে ড্রামে করে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।

ঈদের আগেই এসব তেল কম দামে কিনে মজুত করে রেখেছিলেন দোকানের মালিক। দোকানটিতে মোট ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল পাওয়া যায়।

র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান।

তিনি বলেন, সয়াবিন তেল ১৩৩ টাকা করে কিনে মজুত করে রাখা হয়েছিল। আর এসব তেল বর্তমানে ২০০ টাকা কেজিতে বিক্রি করছিলেন দোকান মালিক ইলিয়াস। আর পামওয়েল তেল তিনি ক্রয় করেছিলেন ১২৭ টাকা ধরে। বর্তমানে বিক্রি করছিলেন ১৮০ টাকা কেজি দরে।

অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে তেল বিক্রি করায় দোকানের মালিক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, এসব তেল আগের দামে বিক্রি করার জন্য দোকানদারকে নির্দেশ দেওয়া হচ্ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...