সোমবার, ১০ আগস্ট ২০২৬

আনোয়ারায় ইউপি কার্যালয়ে রাতেও উড়ছে জাতীয় পতাকা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের আনোয়ারায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

শুক্রবার (১৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘটেছে।

এ বিষয়ে উপজেলার একজন সরকারি কর্মকর্তা বলেন, রাতে জাতীয় পতাকা উত্তোলন করা অবমাননার শামিল। সন্ধ্যার আগে পতাকা নামিয়ে ফেলতে হবে। কোনো অবস্থাতেই রাতে পতাকা টানানো যাবে না। দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন মহল জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখেন। বিষয়টি দেখে তাদের খারাপ লেগেছে। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।

শুক্রবার রাতেও কেন জাতীয় পতাকা উত্তোলিত আছে এই বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে বৈরাগ ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জমির উদ্দিন বলেন, গ্রাম পুলিশ (চকিদার)’র অসাবধানতাবশত এই ভুল হয়ে গেছে। তার আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।

নিজের ভুল স্বীকার করে বৈরাগ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আবু সৈয়দ বলেন, বৃহস্পতিবার হঠাৎ পারিবারিক ঝামেলা কারণে অসাবধানতাবশত জাতীয় পতাকা নামাতে ভুলে গেছি। পরিষদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি । আগামীতে এমন ভুল যেন না হয় সতর্ক থাকবো।

এ বিষয়ে বৈরাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘আমার ব্যক্তিগত কাজে আমি চট্টগ্রাম শহরে অবস্থান করছি। বিষয়টি খবর নিয়ে দেখছি ।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন,রাতে জাতীয় পতাকা উড়ানোর নিয়ম নেই।কেউ যদি এটা করে থাকে আমরা খোঁজ নিয়ে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...