সোমবার, ১০ আগস্ট ২০২৬

বুদ্ধ পূর্ণিমা চিৎমরমে পুণ্যার্থীর ঢল

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে হাজারো  পুণ্যার্থীর আগমন ঘটেছে। 

শনিবার (১৪ মে) সকাল হতে পূর্নাথীদের ঢল নামতে থাকে।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সহ অন্যান্য বৌদ্ধ ধর্মালম্বীর দায়ক দায়িকারা সকাল হতে দূর দূরান্ত হতে চোয়াং, ফুল এবং বিভিন্ন পুজার অর্ঘ্য সামগ্রী নিয়ে এসে চিৎমরমে বিহারে জড়ো হয়েছেন।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার সকাল ৮ টায় চিৎমরম বৌদ্ধ বিহার এর বোধিবৃক্ষ তলে হাজার হাজার দায়ক দায়িকাদের উপস্থিতিতে ধর্মীয় দেশনা প্রদান করেন চিৎমরম বৌদ্ধ বিহার এর বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের। এই সময় তিনি সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ প্রার্থনা করেন। তিনি বক্তব্যে আরোও বলেন, বুদ্ধের নীতি, আর্দশ ও অনুসরণ মেনে চললে পৃথিবীতে শান্তি আসবেই।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, বিহার পরিচালনা কমিটির সদস্য মংসুইপ্রু মারমা, বিহার পরিচালনা কমিটির সদস্য থোয়াইহা চিং মারমা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হ্লাথোয়াই মারমা, ইউপি সদস্য ক্যপ্রু চৌধুরী, বিহার পরিচালনা কমিটির সদস্য পাইসু মারমা সহ এইসময় বিহার পরিচালনা কমিটির সদস্য, পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মহা বোধিবৃক্ষে চন্দন জল সিঞ্চন করেন বিহার অধ্যক্ষ ভদন্ত পামাক্ষা মহাথের, পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা। এইসময় সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে বিহার প্রাঙ্গন।

চিৎমরম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মংসুইপ্রু মারমা জানান, তথাগত গৌতম বুদ্ধের ত্রি -স্মৃতি বিজরিত আজ মহা শুভ বুদ্ধ পূর্নিমা। আজকের এই বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মলাভ, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বান লাভ করে। এইদিন আমাদের সকলের জন্য পুন্যময় দিন।

রাঙামাটি আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হ্লাথোয়াই মারমা জানান, আজকের দিনটা গৌতম বুদ্ধের জন্ম ও বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের পরিনির্বানের দিন হবার কারনে বৌদ্ধ ধর্মালম্বীদের একটি বিশেষ পূন্যময় দিন।

বিহারের আগত দায়ক দায়িকারা জানান, আজকের পূন্যময় দিনে আমরা সকলে বিহারে সমবেত হয়েছি পুন্যলাভ করার জন্য।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...