মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলীকদমে লেকের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে লেকের পানিতে পড়ে ২ বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারী পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে মৎস্য চাষের লেকের পানিতে পড়ে ডুবে যায় দুই শিশু সহোদর।

নিহতরা হলো- সিরাজ কারবারী পাড়ার বাসিন্দার মাহমুদ উল্লাহর কন্যা মারুফা (৭) এবং মাহফুজা (৪)।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বলেন, শুক্রবার সন্ধ্যার আগে লেকের পাড়ে আম গাছের নিচে খেলাধুলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ২ বোন। শুক্রবার রাত দেড়টার সময় ১ জনের লাশ পাওয়া যায়। অপরজনের লাশ মিলেছে শনিবার সকালে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের সেকেন্ড অফিসার এনামুল হক জানান, পানিতে পড়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...