বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে বৈশাখী পূর্ণিমা উৎসব

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি ও উশৈসিং মার্মা , রুমা প্রতিনিধি:

বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়।

১৪ই মে শনিবার সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উজানীপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও বান্দরবান সদর রাজগুরু বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রা বের করা হয়,শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উজানীপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এসে শেষ হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা সকাল থেকেই বিভিন্ন ফলমূল,খাদ্য সামগ্রী ঢালা সাজিয়ে বৌদ্ধ উপাসনালয়ে আসেন,বিহারে বিহারে হয় ধর্মীয় পাঠ।দেশের শান্তিসৃঙ্খলা ও মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনার আয়োজন।

বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বৌদ্ধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন একই দিনে।

এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন।

এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে উজানীপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রর্থনা করান বিহার অধ্যক্ষ ডঃ সুবর্ণলংকারা মহাথের এবং বান্দরবান সদর রাজগুরু বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রর্থনা করান বিহার অধ্যক্ষ ভদন্ত উকেতু মহাথের।

বান্দরবান সদর রাজগুরু বৌদ্ধ বিহারের বিহার পরিচালনা কমিটির সদস্য মংক্য শোয়েনু নেভী জানান বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই ব্যাপক আয়োজন সম্মন্ন করা হয়েছে,আজ বিকেল ৩ টায় সদর রাজগুরু বৌদ্ধ বিহারে বৌদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া সন্ধ্যা ৭ টায় হাজার প্রদিপ প্রজ্জলন ও ধজ্জা উত্তোলন করা হবে বিশ্ব শান্তি ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে।

তিনি আরো বলেন বান্দরবান সম্প্রতির একটি জেলা, এই জেলায় অত্যন্ত শান্তিপূর্ন ভাবে দিবসটি পালিত হয়েছে, পযাপ্ত আইন শৃঙ্খলা ব্যবস্থাও রয়েছে।

রুমা প্রতিনিধি জানিয়েছেন, 

জগৎতে সকল প্রাণি সুখী হোক ,সব দু:খে কষ্ট গ্যালাণিক মুছে দিয়ে বান্দরবানে রুমা উপজেলায় বৌদ্ধ ধর্ম সম্প্রদায় মারমাদের ঐতিহ্যবাহী নাচ গান দিয়ে শুরু হয়েছে মহান বৌদ্ধ পূর্ণিমা যাকে বলা হয় বৈশাখী পূর্ণিমা।বৈশাখ মাসে এ দিনে বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় পবিত্র দিন হল এ বৌদ্ধ পূর্ণিমা।

এ বছর ১৪ মে পূর্ন তিথির এ পূর্ন তিথিতে বুদ্ধের জীবনের তিনটি ঘটনা সংঘটিত হয়েছিল।এ দিনে তিনি জন্ম গ্ৰহণ করেছিলেন। বুদ্ধের বাশিধির লাভ  করেছিলেন। এবং এ দিনে বুদ্ধের নিবারণ লাভ করেছিলেন।তাই  বৌদ্ধ সম্প্রদায়  সকল বর্ন নির্বিশেষে এ দিনটি পালন করে থাকে। এক দিকে বিভিন্ন পাড়ায় রুমা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার,পাইনদু হেডম্যান পাড়ায় বৌদ্ধ বিহার ,ও ছাই পো পাড়া বৌদ্ধ বিহারে নর নারীর পুরুষেরা অংশ নেন ।

একদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সকাল থেকে বিহারে ফলমূল খাদ্য সামগ্রী সাজিয়ে বুদ্ধের উপাসনালয়ে আসেন। প্রত্যেকে পাড়ায় পাড়ায় বিহারে এসব আনুষ্ঠানিকতা বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে।এ দিনে নিজের এবং পরিবারের সকলের সুখ শান্তি সুশৃঙ্খল ও মঙ্গল কামনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...