বুধবার, ৫ আগস্ট ২০২৬

১২ হাজার ৮২২ লিটার তেল জব্দ, চার ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম নিউজ ডটকম

বিক্রি না করে অবৈধভাবে ১২ হাজার ৮২২ লিটার সয়াবিন তেল মজুত করায় চার ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে মজুত করা তেল আগের দামে বিক্রি করা হয়।

বুধবার (১১ মে) গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও মো. শরিফুল ইসলাম।

আব্দুল জব্বার মণ্ডল জানান, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় এবং অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় টঙ্গী বাজারের মেসার্স তাহের অ্যান্ড সন্স থেকে আগের দামে ৬ হাজার ৭৩২ লিটারের খোলা সয়াবিন ও পাম তেল এবং মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতান থেকে পুরানো দরের ৫ হাজার ৯১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা তেল উপস্থিত আগ্রহী ক্রেতাদের কাছে (১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১৮ টাকা এবং ৫ লিটার ৭৬০ টাকা) এবং খোলা সয়াবিন ১৪৩ টাকা ও পাম ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিন ঢাকার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত করা বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করে মজুত করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজ ও টিটু অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা কারে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে অবৈধভাবে মজুত করা বোতলজাত সয়াবিন তেল আগের দামে বিক্রি করা হয়। সব মিলিয়ে অভিযানে ৪ প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৮২২ লিটার ভোজ্যতেল আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...