বুধবার, ৫ আগস্ট ২০২৬

অনলাইনে জুয়া খেলার অভিযোগে চকরিয়া থেকে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করেছে র‌্যাব

মঙ্গলবার (১০ মে) চকরিয়া থানার শাহপুরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

অভিযুক্তরা হলেন, মো. শাহরুখ খান (২৪) ও মো. এনামুল হক (২৮)।

আজ বুধবার (১১ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক আসামি মো. শাহরুখ খান অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365, collins7610 এবং Chebetbetsy অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন খেলার বাজি ধরে। আর এনামুল হক কয়েকজনের সহযোগিতায় বাজির টাকা ডলারে, ইন্ডিয়ান রুপীতে কিংবা ডলার টাকায় রূপান্তরিত করতেন।

শাহরুখ মোবাইলের হোয়াটসঅ্যাপে জুয়ার বিষয়ে চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করনে। এছাড়া অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক মো. শাহরুখ খানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা দুইটি মোবাইল ফোনে bet 365 নামে অনলাইন জুয়া সাইটে আসামির নিজ নামে collins7610 এবং Chebetbetsy অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের ইতিহাস পাওয়া গেছে।

এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ নম্বরে জুয়ার টাকা লেনদেনের তথ্য ও ভয়েস চ্যাটিং আছে। তার অ্যাকাউন্টে ১ হাজার ৮৮০ ইউএস ডলার পাওয়া গেছে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আসামি মো. শাহরুখ খান ও এনামুল হক অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করেছে।

তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ৮টি স্মার্ট মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...