জাতীয় সংসদের হুইপ, চট্টগ্রাম-১২ ,পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ফুটবল ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পুরষ্কার পেয়েছেন।
আজ বুধবার(১১মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ৯টা হতে জাতীয় ক্রীড়া পুরষ্কার জন্য মনোনীত ৮৫ জন বিশিষ্ট খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার প্রদান অনুষ্টানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। পুরষ্কারপ্রাপ্ত প্রত্যেকে পেয়েছেন একটি আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক,এক লাখ টাকার একটি চেক এবং একটি সম্মাননাপত্র ।
ক্রীড়া ক্ষেত্রে গৌরবজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরুপ যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০১৩ হতে ২০২০ সাল পর্যন্ত ৮৫ জন কৃতি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে ‘জাতীয় ক্রীড়া পুরষ্কার’ প্রদানের জন্য মনোনীত করা হয়েছিল। অনন্য এই জাতীয় সন্মাননার জন্য চট্টগ্রাম থেকে সংগঠক হিসেবে একমাত্র মনোনীত হন চট্টগ্রাম আবাহনী লিমিটেড’র মহাসচিব, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি।
