রবিবার, ১৬ আগস্ট ২০২৬

তারেক রহমান বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে লুটেপুটে খেতে চেয়েছিল: শিক্ষা উপমন্ত্রী নওফেল

আজ মঙ্গলবার নগরীর রহমতগঞ্জে রক্ষা কালী আবাসন প্রকল্পের পক্ষ থেকে চট্টগ্রাম-৯ আসনের বসবাসরত ২ হাজার পরিবারের খাদ্য উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ১ জুলাই কঠোর লকডাউন শুরু পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্বে এই সংকট মোকাবেলা প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যার অবস্থান মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

লকডাউনের শুরু থেকেই জেলা প্রশাসক এর মাধ্যমে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে নগর ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনা এই সংকটে রক্ষাকারী আবাসন কতৃপক্ষ আত্মমানবতার সেবায় আশায় এগিয়ে আশায় তাদের ধন্যবাদ জানাই।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, আপনার সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন তিনি যেনো সুস্থ ও নিরাপদ থেকে এই নেতৃত্ব দিতে পারেন। আজকে উনি আছেন বলেই বাংলাদেশে সকল সম্প্রদায় ও ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। অনেক দল আছে যারা মানুষের মাঝে হানাহানি, সাম্প্রদায়িক সহিংসতা করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চাই।

আজকে সকালে খবরে দেখলাম তালেবান আফগানিস্তান দখল করে ফেলছে। তালেবানী শক্তি কে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, যারা বাংলাদেশে বলতো আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান, এরা কিন্তু বাংলাদেশ ছেড়ে কেউ পালিয়ে যায় নাই। এরা সবাই বাংলাদেশে আছে। এরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে বিভিন্ন চেহারা নিয়ে আছে।

বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনা করছেন বলেই এরা নিয়ন্ত্রণে মধ্যে আছে, আর এই গোষ্ঠী নিয়ন্ত্রণে ভিতরে আছে বলেই আমরা বাংলাদেশে শান্তি পূর্ণভাবে বসবাস করছি।

এই মৌলবাদী গোষ্ঠী এক ধর্মের মানুষের সাথে অন্যধর্মের মানুষে ঝগড়া লাগিয়ে সহিংসতা সৃষ্টি করে সারা পৃথিবীতে জঙ্গিবাদী গোষ্ঠী হিসেবে আমাদের পরিচিত করতে চাই।
একই ভাবে অনেক রাজনৈতিক দলও চেষ্টা করছে।

জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন কে ক্ষমতায় থাকা অবস্থায় অস্ত্র গোলাবারুদ দেওয়ার কাজ করেছে তারেক রহমান তার মায়ের মদদে। তারা চেয়েছিল বাংলাদেশ কে আফগানিস্তান বানাবে আর লুটেপুটে খাবে।

তারা আজ শান্তিতে নাই কারণ তাদের যে স্বপ্ন বাংলাদেশ কে আফগানিস্তান-পাকিস্তান বানিয়ে লুটেপুটে খাবে সেই স্বপ্ন তারা সফল হয় নাই। আজকে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বঙ্গবন্ধু’র আদর্শে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এইভাবে করে শান্তিপূর্ণ অবস্থানে থাকলে বাংলাদেশে আরো এগিয়ে যাবে। বাংলাদেশে ইতিমধ্যে ১ কোটি ভ্যাক্সিন এসেছে।আরো ১ কোটি ভ্যাক্সিন আসছে। এভাবে করে মোটজনসংখ্যা বিশাল একটা অংশকে দ্রুত ভ্যাক্সিন প্রদান শেষ করা লউডাউন বা শাটডাউন তুলে দেওয়া হবে।

আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবো।
তিনি আবারও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যাতে সুস্থ ও নিরাপদ থাকে তার জন্য আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন।

সুমন কুমার বনিক এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডাঃ বিদুৎ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলু নাগ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ফরহাদুল ইসলাম রিন্টু।

এছাড়াও রক্ষাকারী আবাসনের পক্ষে বিধান ধর, কৃষ্ণ কর্মকার, পুলক দত্ত, জ্ঞান রঞ্জন নাথ, বিকাশ ধর, কাঞ্চন মল্লিক, শ্যামদাশ ধর, সৈামেল দত্ত উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...