বুধবার, ৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ৬০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসের টেইল লাইটের ভেতরে করে আনা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ সোমবার (৯ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় কতিপয় মাদক কারবারি একটি বাসে যাত্রী বহনের আড়ালে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে বাস যাত্রী মোহাম্মাদ আলাম মাতালম (৩৮) ও আলী আহম্মদকে (৩২) আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রীবাহী বাসের পেছনের টেইল লাইটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা বহনকারী বাসটি জব্দ করা হয়।

তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে আসছিল।

পরে তা টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের নিকট পাচার করে আসছিল।

আটকরা ইয়াবা পাচারে সবসময়ই নতুন নতুন কৌশল অবলম্বন করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

ইয়াবা বহনকারী বাস।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...