মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বাংলাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার আজ ১৩ তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া।

দেশবরেণ্য এই পরমাণু বিজ্ঞানী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তার ডাক নাম ছিল সুধা মিয়া। পিতা আব্দুল কাদের মিয়া এবং মা ফয়জুন্নেসার সাত সন্তানের মধ্যে ড. ওয়াজেদ ছিলেন সবার ছোট।

শিক্ষাজীবনে চককরিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপর রংপুর জিলা স্কুল পড়াশোনা করেছেন তিনি। সেখান থেকে ম্যাট্রিক পাস করার পর রাজশাহী সরকারি কলেজে পড়াশোনা করেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান এমএসসি পাস করেন তিনি। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন বাংলাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী।

সে বছরের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ড. ওয়াজেদ মিয়া। আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৯৯ সালে অবসর নেন।

২০০৯ সালের আজকের দিনে কিডনি সমস্যা, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগে ৬৭ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ড. ওয়াজেদ মিয়া।

প্রখ্যাত এই বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলগুলো এবং ড. এমএ ওয়াজেদ ফাউন্ডেশন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণ করবে।

ওয়াজেদ মিয়ার ভাতিজা পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সকালে প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লালদীঘি ফতেহপুরে জয়সদনে ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে।

এছাড়া ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার কর্মময় জীবনের স্মৃতিচারণ সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভার্চায়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।

ড. ওয়াজেদ স্মৃতি সংসদের পক্ষ থেকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ, কোর্ট জামে মসজিদসহ অন্যান্য মসজিদে আসরের নামাজের পর বিশেষ মোনাজাত করা হবে। সন্ধ্যা ৭টায় ডব্লিউএসএস কার্যালয়ে ড. ওয়াজেদের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা হবে।

এদিকে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ বাদ আসর যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...