শনিবার, ৯ মে ২০২৬

বৃষ্টির মধ্যেও লকডাউন কার্যকরে মাঠে এএসপি!

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: সবার পরনেই অভিন্ন কালো রঙা রেইনকোট। পেছনে শুধু সাদা অক্ষরে দৃশ্যমান ‘পুলিশ’। র‍্যাঙ্কব্যাজ না থাকায় বুঝা যাচ্ছিল না কে কোন পদমর্যাদার সদস্য- তাও। দিনভর বৃষ্টির দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পথঘাটে আজ এই রূপেই লকডাউন কার্যকরে দায়িত্ব পালন করেছে পুলিশ।

আজ (৬ জুলাই) সকাল থেকেই রাঙ্গুনিয়ায় দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হতে থাকে। বৃষ্টির মধ্যেই সরকার ঘোষিত লকডাউন কার্যকরে মাঠে সক্রিয় ছিল পুলিশ। বন্ধ ছিল হাট-বাজারসহ লকডাউনের আওতাভুক্ত সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান ও দূরপাল্লার গণপরিবহন।

বেলা ২ ঘটিকার সময় এই প্রতিবেদক উপজেলার প্রাণকেন্দ্র রোয়াজার হাট বাজারে গিয়ে দেখতে পান যে, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বৃষ্টির মধ্যেই সঙ্গীয় পুলিশ সদস্যদেরকে নিয়ে লকডাউন কার্যকরে অভিযান চালাচ্ছেন।

বৃষ্টির সুযোগে অনেকেই ইচ্ছেমতো বের হতে চাইলেও তাদেরকে পরতে হচ্ছিল কঠিন জেরার মুখে। উপযুক্ত কারণ প্রদর্শন ব্যতীত কাউকেই যেতে দেওয়া হচ্ছিল না। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছিল ব্যবস্থাও। এভাবে সারাদিনই রাস্তাঘাট ও উপজেলার বিভিন্ন হাটবাজার জুড়ে পুলিশি অভিযান অব্যাহত থাকে। ছিল র‍্যাবের পেট্রলও।

এসময় সড়কে দুই একটি ছোটখাটো যানবাহন ছাড়া চলাচল করতে দেখা যায়নি লকডাউনের আওতাভুক্ত দুরপাল্লার ভারি কোনো যানবাহন।

এছাড়া পাড়া মহল্লা ও গলির ভেতরে অবস্থিত দুই একটি দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার এবং ওষুধ ফার্মেসী ব্যতিত বন্ধ ছিল উপজেলার সব ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলার অভ্যন্তরীণ সড়ক গুলোতে টহল দিচ্ছে থানার পুলিশ সদস্যরা।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় ২১ দফা বিধিনিষেধ আরোপ করে গত ১ জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সপ্তাহব্যাপী এই লকডাউনের সকল বিধিনিষেধ কার্যকর করতে শুরু থেকে মাঠে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে এ পর্যন্ত অনেকের বিরুদ্ধেই নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।

এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, পুলিশ সুপার এসএম রশিদুল হক, পিপিএম স্যারের নির্দেশে লকডাউন বাস্তবায়নে পুলিশ অন্যান্য সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে সড়কে চলাচল করতে দেওয়া হচ্ছে না। বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হওয়ায় বেশকিছু যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এছাড়া অনেক পথচারীকে আটক করার পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...