মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজার সৈকতে ভাজা মাছের দোকানে অভিযান

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

সামনে বড় রাস্তা আর পিছনে উন্মুক্ত নালা। রাস্তা ও নালার মাঝখানের ফুটপাতে ভ্রাম্যমাণ ভাজা মাছের দোকান। উন্মুক্ত জায়গা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা এসব খাবার খাচ্ছেন পর্যটকরা। কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট ও সাংস্কৃতিক পয়েন্টে প্রায় ৭০টি লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ দোকানে ভাজা মাছ ইচ্ছামতো দামে বিক্রির অভিযোগ রয়েছে। এমন অভিযোগ রোববার (৮ মে) সন্ধ্যায় অভিযান চালান সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) ছৈয়দ মুরাদ ইসলাম। এসময় প্রায় ৭০টি মতো ভাজা মাছের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়।

সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের দিকে গিয়ে দেখা গেল, সড়কের প্রবেশমুখে ভ্যানগাড়িতে ভাজা মাছ ও কাঁকড়া বিক্রি হচ্ছে। ভ্যানগাড়িতে সাজিয়ে রাখা হয়েছে লইট্যা, চিংড়ি, পোপা, মাইট্যা, লবস্টার, কাঁকড়া, কালোচান্দা, টেকচান্দা, রাঙাচকি ও মাইট্যাসহ হরেক রকমের ভাজা মাছ। কাঁচা মাছের ওপর হলুদমিশ্রিত ময়দার প্রলেপ দিয়ে ভাজলে মচমচে দেখায় এসব মাছ। ভ্যানগাড়ি ঘিরে এসব ভাজা মাছ খাচ্ছেন বিপুলসংখ্যক পর্যটক। এসব ভ্যানগাড়ির পাশেই রয়েছে জলাবদ্ধতা ও নালা। নোংরা পরিবেশে মাছি ও মশার উৎপাত সবসময়। এসময় জায়গায় ৭০টি মতো ভ্রাম্যমান ভ্যানের দোকানে বিক্রি হচ্ছে ভাজা মাছ।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) সৈয়দ মুরাদ ইসলাম বলেন- ফুটপাতে ভ্রাম্যমান দোকান গুলোর কোন বৈধতা নেই। প্রায় সময় দোকান গুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করে চলে যাওয়ার পর ফের তারা আবারও বসে।

কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন- রাস্তা ও নালার পাশে উন্মুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা মাছ গুলো বিক্রি করা হচ্ছে। প্রায় পর্যটক এসব খাচ্ছেন। এসব অভিযোগে রোববার (৮ মে) সন্ধ্যায় অস্বাস্থ্যকর পরিবেশের ভ্রাম্যমান দোকান গুলো উচ্ছেদ করা হয়েছে। নিয়মিত এসব উচ্ছেদ অভিযান চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...