বুধবার, ৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে আম গাছে উঠে অজ্ঞান যুবক, ৯৯৯ ফোনে উদ্ধার করল ফায়ার সার্ভিস

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলায় গাছে আম পাড়তে উঠে আটকা পড়া এক যুবক গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন। মো. সাহেদুল ইসলাম (২৮) নামে এ যুবককে উদ্ধারের জন্য জাতীয় সেবা সংস্থা ৯৯৯ এ ফোন করার ফায়ার সার্ভিস টিম গিয়ে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাহেদুল পশ্চিম সারোয়াতলী গ্রামের মৃত আবদুর নূরের ছেলে।

আজ রবিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মী মো. মোর্শেদ জানান, প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে আম পাড়তে ওঠেন মো. সাহেদুল ইসলাম (২৮)। এর এক পর্যায়ে সে আতঙ্কিত হয়ে গাছের ডালে আটকে পড়েন। তখন তিনি নিচে নামার চেষ্টা করেও ভয়ে পারছিলেন না।

পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. এনামুল হক ভূঁইয়া বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে সাহেদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ভয়ে গাছে আটকে পড়েছিল এবং বেহুশ হয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দেবব্রত ভট্টাচার্য জানান, দুপুর দেড়টার দিকে অজ্ঞান অবস্থায় সাহেদুল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে পুরুষ ওয়ার্ডের ১৪ নাম্বার বেডে ভর্তি দিয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...