মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পাহাড়তলীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রামের পাহাড়তলী থানার রেল স্টেশন বাজারে মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মো. ফরিদের।

নিহত ফরিদ আই ডব্লিউ কলোনির জাফর আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, নিহত ফরিদ পাহাড়তলী বাজারে একটি কার ওয়াশের দোকান দেন। দোকানটি রেলের জায়গার ওপর স্থাপন করা হয়েছে দাবি করে বিরোধীপক্ষ চাঁদা চেয়েছিল। এ নিয়ে শনিবার রাত সাড়ে এগারোটার ফরিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফরিদকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তার স্ত্রী নাহিদা আক্তারসহ স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।  রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...