বুধবার, ১৩ মে ২০২৬

চন্দনাইশে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে দাম্পত্য কলহের জের ধরে স্বামী আবদুস সাত্তারের ছুরিকাঘাতে স্ত্রী রাজিয়া বেগম (৫৫) নিহত হওয়ার অভিযোগ ওঠেছে।

শনিবার (৭ মে) দিনগত রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। 

প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা যায়, নিহত রাজিয়া বেগমের সঙ্গে তার স্বামী আবদুল ছাত্তার (৭০)এর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল । ঘটনার দিন কলহের এক পর্যায়ে রাজিয়া বেগমকে বাড়ীতে একা পেয়ে তার ঘাতক স্বামী ছুরিকাঘাত করে পালিয়ে যায় । রাজিয়া বেগমের চিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান চট্টগ্রাম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত রাজিয়া বেগমকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান , পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে এবং নিহতের মেয়ে কামরুন নাহার রুমা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে ঘাতক স্বামী পলাতক রয়েছে তাকে আটক করার চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

আরও পড়ুন

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবুল কাসেম (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।মঙ্গলবার (১২মে)অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শুক্লা সরকার এক চিঠিতে এ তথ্য জানা...